দেশের জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের (৬৯) আজ শনিবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গুণী এই অভিনেতার মরদেহে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলে বনানী কবরস্থানে দাফন করা হবে। অভিনেতার পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি ও তার ছেলে শফিউল আজম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানান, হাসপাতাল থেকে গোসলের জন্য অভিনেতার মরদেহ মোহাম্মদপুর আল মারকাজুলে নেওয়া হচ্ছে। এরপর আবদুল কাদেরকে মিরপুরের নিজ বাসায় নেওয়া হবে। বাদ জোহর মিরপুর ডিওএইচে সেন্ট্রাল মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
পরে বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নেওয়া হবে আবদুল কাদেরকে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় জানাজা। এরপর বনানী কবরস্থানে ৩য় জানাজা শেষে জনপ্রিয় এই অভিনেতাকে দাফন করা হবে, যোগ করেন পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি ও তার ছেলে শফিউল আজম।
বিজনেস বাংলাদেশ/ এ আর



















