০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

স্বামীর সঙ্গে নেচে ভাইরাল অঙ্কিতা

গত ১৯ ডিসেম্বর ৩৬-এর জন্মদিন উদযাপন করেছেন বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। জন্মদিনে হবু বর ভিকি জৈন, বন্ধু এবং পরিবারের সঙ্গে জমিয়ে পার্টি করেছেন অঙ্কিতা। সম্প্রতি, সোশ্যালে ভাইরাল হয়েছে ‘গরমি’ গানে ভিকির সঙ্গে তার ঘনিষ্ঠ নাচ। অঙ্কিতার মালাড-এর ফ্ল্যাটেই আয়োজন করা হয়েছিল তার জন্মদিনের পার্টির।

সেখানেই বরুণ-শ্রদ্ধা-নোরা ফাতেহির স্ট্রিট ডান্সার ছবির হিট ট্র্যাক ‘গরমি’ গানে নাচতে দেখা গিয়েছে অঙ্কিতা-ভিকিকে। আরও একটি ভিডিওতে অভিনেত্রী রশ্মী দেশাই সহ আরও বেশকিছু বন্ধুবান্ধবের সঙ্গেও জমিয়ে মস্তি করতে দেখা গেল অঙ্কিতাকে।

প্রসঙ্গত, অঙ্কিতার জন্মদিনের পার্টির ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই সুশান্ত অনুরাগীদের একাংশ সোশ্যাল মিডিয়ায় তাকে আক্রমণ করা শুরু করেন।

অঙ্কিতার জন্মদিনের পার্টিতে নাকি আমন্ত্রিত ছিলেন পরিচালক সন্দীপ সিং। এমন অভিযোগ তুলে অভিনেত্রীকে আক্রমণ করতে শুরু করেন কিছু নেটিজেন। কটূ ভাষাতেও অভিনেত্রীকে আক্রমণ করা হয়। প্রসঙ্গত, সুশান্ত মৃত্যুর ঘটনায় সন্দীপের বেশকিছু কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও অঙ্কিতার পোস্ট করা কোনও ছবি ও ভিডিওতে সন্দীপ এস সিংকে দেখা যায়নি।

ট্যাগ :
জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

স্বামীর সঙ্গে নেচে ভাইরাল অঙ্কিতা

প্রকাশিত : ০৯:৩৪:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০