০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

উড়োজাহাজে বউ আনতে গেলেন নায়ক সাইমন

শিরোনাম দেখে অনেকে চমকে উঠতে পারেন। মনে প্রশ্ন জাগেতে পারে, চিত্রনায়ক সায়মন তো ২০১৪ সালে বিয়ে করেছেন। তার দুটি সন্তানও রয়েছে। তাহলে উড়োজাহাজে করে তিনি কোন বউ আনতে গেলেন। তবে আবার বিয়ে করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেতা।

না, আসলে তেমন কিছুই ঘটেনি বা ঘটবে না। আসল ঘটনা হলো, সম্প্রতি একটি এভিয়েশন কোম্পানির বিজ্ঞাপনে যুক্ত হয়েছেন চিত্রনায়ক সায়মন। সেখানেই এমন দৃশ্যে দেখা যাবে তাকে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন এস আরেফিন অলিভ। এতে সাইমনের স্ত্রীর ভূমিকায় মডেল হয়েছেন। পূর্ণিমা বৃষ্টি।

সাইমন বলেন, ‘এটাই আমার প্রথম বিজ্ঞাপন। একটি এভিয়েশন কোম্পানির এ বিজ্ঞাপনে বেশ বৈচিত্র্যতা রয়েছে। এখানে দেখা যাবে, আমি হেলিকপ্টারে করে বউ আনতে যাবো। এর বেশি আপাতত বলতে চাই না। বাকিটা দেখতে পাবেন টেলিভিশনের পর্দায়।’ আগামীতেও নতুন অনেক বিজ্ঞাপনে তাকে দেখা যাবে বলে জানান তিনি।

২০১২ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘জি হুজুর’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সায়মনের। পরের বছর একই নির্মাতার ‘পোড়ামন’ ছবিতে কাজ করে তিনি জনপ্রিয়তা পান। এরপর ‘তোমার কাছে ঋণী’, ‘মাটির পরী’, ‘ব্ল্যাক মানি’, ‘অ্যাকশন জেসমিন’, ‘খাস জমিন’, ‘জান্নাত’সহ ৪০টিরও বেশি ছবিতে তিনি সুনামের সাথে কাজ করেছেন।

এর মধ্যে ‘জান্নাত’ ছবিটিতে অভিনয়ের সুবাদে ২০১৮ সালে সায়মন শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ব্যস্ত এই নায়ক সম্প্রতি শেষ করেছেন মনতাজুর রহমান আকবার পরিচালিত ‘কাজের ছেলে’ ছবির শুটিং। এখানে প্রথমবার তার সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা আঁচল আঁখি। এছাড়া মুক্তির অপেক্ষায় ‘আনন্দ অশ্রু’, ‘নদীর বুকে চাঁদ’ ও ‘বাহাদুরি’।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

এসএসসি পরীক্ষা শুরু আগামীকাল,পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা

উড়োজাহাজে বউ আনতে গেলেন নায়ক সাইমন

প্রকাশিত : ০২:১৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০