১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

হিট হওয়ার মজার মজার গল্প নিয়ে ‘হিট’

১ জানুয়ারি থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘হিট’। মারুফ রেহমান-এর রচনা ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ-এর পরিচালনায় নাটকটি প্রচারিত হবে প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার রাত ০৮টা ১৫মিনিটে। নতুন নাটক শুরু হওয়া প্রসঙ্গে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘নাটকের গল্পটি খুবই ভালো। বর্তমান সময়ে স্যোশাল মিডিয়ায় হিট হতে মানুষ মজার মজার কাজ করেন। অনেকে হিট হয়ে যান আবার অনেকে সমালোচনার মুখোমুখি হন। সেইসব গল্প নিয়ে নাটক এগিয়ে যাবে। আশা করি, দর্শকের ভালো লাগবে।’
নাটকটিতে অভিনয় করেছেন হাসান মাসুদ, মুকিত জাকারিয়া, সাজু খাদেম, ভাবনা, সারিকা সাবাহ, মনিরা মিঠু, ইশতিয়াক আহমেদ রুমেল, শৈমন্তি সুমী, অনিক রাজু, নীলাঞ্জনা নীল প্রমুখ।

কাহিনী সংক্ষেপ: এই সময়ে সমাজের সবাই একটা জিনিস চায়। সেটা হলো হিট। হ্যা, বাচ্চ বুড়ো, নারী পুরুষ, ধনী গরীব সবারই একটাই চাওয়া, যে কোনো মুল্যে তাদের হিট হতে হবে।
ধনী সফিসটিকেটেড মানুষ চায় ইনস্টাগ্রামে হিট হতে। আর গরীব চায় টিকটকে হিট হতে। প্রফেসর ফেসবুক লাইভ করে জ্ঞানের কথা বলে, আর পাশের বাসার ভাবি লাইভ করে পুডিং নিয়ে। ওদিকে ফর্সা হবার লাইভ তো লাইফ হেল করে দিচ্ছে।
অতি আধুনিক স্মার্ট মানুষও হিট হবার আশায় মুখে কালি মেখে লাফ ঝাপ দিতেও দ্বিধা করে না।
হিট হবার বাসনায়, আমরা জলাঞ্জলি দিচ্ছি আমাদের মুল্যবোধ। সবাই যখন মেতে আছে হিটের নেশায়, তখন উল্টো স্রোতের মানুষও আছে। তবে তাদের সংখ্যা নিতান্তই কম। হিট হবার আশায় মানুষের নানান মজার ঘটনায় এগিয়ে যায় ধারাবাহিক নাটকের গল্প।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

সেলিম প্রধানের মুক্তির দাবিতে এবার নারায়ণগঞ্জে মানববন্ধন

হিট হওয়ার মজার মজার গল্প নিয়ে ‘হিট’

প্রকাশিত : ০৭:৫৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০