০১:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

সুড়ঙ্গ বানিয়ে ‘প্রেম’ করত প্রেমিক!

মেক্সিকোর এক ব্যক্তি নিজের বাড়ি থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত সুড়ঙ্গ খুড়েছিলেন! সেখান দিয়ে সবার নজর এড়িয়ে তাদের প্রেম চলত। কিন্তু একদিন প্রেমিকার স্বামী এই ঘটনা ধরে ফেলেন। তিনি নিজের বাসায় সন্ধান পাওয়া যায় সেই সুড়ঙ্গের। সেই সুড়ঙ্গ ধরে তিনি পৌঁছে যান স্ত্রীর প্রেমিকের বাড়িতে। এরপর সুড়ঙ্গের বিষয়টি মিডিয়ায় চলে আসে।

সুড়ঙ্গ খোঁড়ায় অভিযুক্ত ওই ব্যক্তির নাম অ্যালবার্তো। তাদের প্রেম ঠিকঠাকই চলছিল। কিন্তু প্রেমিকার স্বামী একদিন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসায় অ্যালাবার্তোকে দেখে ফেলেন। তিনি আসতেই অ্যালবার্তো একটি সোফার নিচে লুকিয়ে যান। প্রেমিকার স্বামী সেই সোফার নীচে অ্যালবার্তোকে খুঁজতে গিয়ে সুড়ঙ্গের সন্ধান পান। ওই সুড়ঙ্গের ঢোকার মুখের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল!

যদিও সেই সুড়ঙ্গের মাপ কী, কী ভাবে খোঁড়া হয়েছে তা এ ব্যাপারে স্থানীয় সংবাদমাধ্যম কিছু জানায়নি। নিজের ঘরে এমন সুরঙ্গ দেখে প্রথমে চমকে গিয়েছিলেন অ্যালবার্তোর প্রেমিকার স্বামী। এরপর সাহস সঞ্চার করে তিনি সেই সুরঙ্গে ঢুকে পড়েন। সেই সুড়ঙ্গ ধরে তিনি সোজা চলে যান অ্যালবার্তোর বাড়িতে! তিনি যেতেই কাউকে কিছু না বলার কথা জানায় অ্যালবার্তো। শুরু হয় হাতাহাতি। ওই নারীর স্বামী এ বিষয়ে পুলিশের কাছেও অভিযোগ করেছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সুড়ঙ্গ বানিয়ে ‘প্রেম’ করত প্রেমিক!

প্রকাশিত : ০২:৪৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১