০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মহাখালীতে ছুরিকাঘাতে কিশোর নিহত

রাজধানীর মহাখালীতে ছুরিকাঘাতে আরিফ নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুজন। শুক্রবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মহাখালী কাঁচাবাজারের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাঁচাবাজারের সামনে আরিফসহ তিনজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে কয়েকজন কিশোর। পরে তাদের বন্ধু রবিনসহ অন্যরা ওই তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। আহত হাসান ও সোহাগ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া জানান, তারা ছয়-সাতজন মিলে মহাখালী কাঁচাবাজার এলাকায় একটি হোটেলে খেতে যাওয়ার সময় পেছন থেকে জনি তাদের ডাক দেয়। এতে তারা সাড়া না দিলে জনি, নুরুসহ কয়েকজন তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। নিহত আরিফ পরিবারের সঙ্গে মহাখালী সাততলা বস্তিতে থাকতো।

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

মহাখালীতে ছুরিকাঘাতে কিশোর নিহত

প্রকাশিত : ০৮:০৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১