০২:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মাদকবিরোধী অভিযান: রাজধানীতে আটক ৪৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৪৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১ জানুয়ারি) সকাল ৬টা থেকে আজ শনিবার (২ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়ালিদ হোসেন জানান, শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৪৩ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ হাজার ৫৭৮ পিস ইয়াবা, ১৩ দশমিক ৫ গ্রাম হেরোইন, ২০০ গ্রাম গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা দায়ের হয়েছে বলেও জানান ওয়ালিদ হোসেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

মাদকবিরোধী অভিযান: রাজধানীতে আটক ৪৩

প্রকাশিত : ০২:৩০:৪০ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১