০৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

জামদানিতে নতুন বছর শুরু মিমের

এবারের নতুন বছর আমাদের সবার কাছে অন্যরকম। ২০২১ যেন নতুনভাবে সবাই শুরু করতে পারি- এটাই কামনা। আরেকটা চাওয়া, সবাই যেন সুস্থ থাকেন। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।’

ইংরেজি নতুন বছরের আগমন উপলক্ষে এমনটাই বলছিলেন ঢাকাই সিনেমার পরিচিত মুখ বিদ্যা সিনহা মিম। বছরের প্রথম দিন থেকেই ব্যস্ততা শুরু হয়েছে মিমের। ফ্যাশন হাউস ‘বিশ্বরঙ’-এর ২৬ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। মিম আশা করেন, ২০২১ সবার জন্য খুব ভালো বছর হবে।

বিদ্যা সিনহা মিমের প্রিয় রং গোলাপি। নতুন বছরের প্রথম দিন পোলাপি জামদানি পরেই শুরু করেছেন এ অভিনেত্রী। নতুন বছরে দর্শকদের জন্য ‘হ্যালো বেবি’ শিরোনামের একটি নাটক উপহার দিয়েছেন মিম। এতে তার সঙ্গে ছিলেন তাহসান খান, জিয়াউল হক পলাশ। নাটকটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি।

মিম অভিনয় করছেন একাধিক সিনেমায়। পাশাপাশি নিজের ইউটিউবেও কাজ করছেন নিয়মিত। এ বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘দামাল’ এবং ‘পরাণ’ সিনেমাটি দুটি। এরই মধ্যে ‘পরাণ’ সিনেমার চিত্রায়ণ শেষ হয়েছে। আর চিত্রায়ণ চলছে ‘দামাল’ সিনেমার। সিনেমা দুটি পরিচালনা করেছেন রায়হান রাফি।

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে ২০০৭ সালে শোবিজে পা রাখেন বিদ্যা সিনহা মিম। শুরু দিকে নাটক ও মডেলিং নিয়ে ব্যস্ত থাকলেও বর্তমানে বড়পর্দায় বেড়েছে তার ব্যস্ততা। ২০০৮ সালে ‘আমার আছে জল’ সিনেমায় প্রথম দেখা যায় মিমকে। ২০১৪ সালে ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয় করে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন এ অভিনেত্রী। এ ছাড়া তার ঝুলিতে আছে অসংখ্য সম্মাননা

ট্যাগ :
জনপ্রিয়

সেলিম প্রধানের মুক্তির দাবিতে এবার নারায়ণগঞ্জে মানববন্ধন

জামদানিতে নতুন বছর শুরু মিমের

প্রকাশিত : ০৩:২৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১