০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ওটিটিতে অভিষেক হচ্ছে কাজল দেবগনের

পর্দার পর এখন সব তারকায় ঝুঁকছেন অনলাইন প্লাটফর্ম ওটিটির দিকে। কেউই বাদ যাচ্ছেন না। এবার সেই তালিকায় লিখিয়েছেন বলিউড তারকা কাজল দেবগন।

নতুন বছরে ২০ সেকেন্ডের একটি টিজার পোস্ট করে ভক্তদের এমন খুশির খবর জানালেন এই তারকা। আগামী ১৫ জানুয়ারি ওটিটিতে মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘ত্রিভঙ্গ’। ছবিতে ওড়িশি নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা যাবে এই অভিনেত্রীকে। ছবিটি প্রযোজনা করেছেন তার স্বামী অজয় দেবগন।

কাজল ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন মিথিলা পালকর ও তনভি আজমি। ছবিটি পরিচালনা করছেন রেণুকা শাহানে।পরিচালক জানিয়েছেন, কাজল-মিথিলা-তনভি প্রত্যেকেই অসামান্য অভিনয় করেছেন।

উল্লেখ্য, রেণুকা এই ছবিতে পরিচালকের দায়িত্ব পালন করলেও তিনি নিজেও একজন অভিনেত্রী। ‘হাম আপকে হ্যায় কৌন’ ছবিতে সালমান খানের বউদির চরিত্রে তার অভিনয় আজও দর্শক মনে রেখেছেন।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

ওটিটিতে অভিষেক হচ্ছে কাজল দেবগনের

প্রকাশিত : ০৬:১৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১