০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ড্রোনে উড়ে এল এনগেজমেন্টের রিং!

ড্রোনে উড়ে এল এনগেজমেন্টের রিং। এমনটাই ঘটেছে কলকাতা শহরে। শনিবার (৯ জানুয়ারি) অভিনেতা নীল ভট্টাচার্য ও তৃণা সাহার জমকালো এনগেজমেন্টের আসর সম্পন্ন হয়। এদিন রূপকথার আঙ্গিকে ড্রোনে উড়ে এল এনগেজমেন্টের আংটি। সেই আংটি হাঁটু গেড়ে বসে তৃণার হাতে পরিয়ে দেন অভিনেতা নীল ভট্টাচার্য।

ফেব্রুয়ারির ৪ তারিখে বিয়ে হলেও ২৫ দিন আগে এনগেজমেন্ট সারলেন টেলিভিশনের পরিচিত মুখ ‘নিখিল’ ও ‘গুনগুন’। আংটি বদলের পর বলিউডের গানে নাচতেও দেখা গেল তৃণা-নীলকে। একাধিক ফিল্মি গানে পারফর্ম করেছেন তারা।

নীল-তৃণার বাগদান অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তাদের বাংলা ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রির বন্ধুরা।

৪ ফেব্রুয়ারির নীল-তৃণার বিয়ের অনুষ্ঠান। ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে তে বসতে চলেছেন তাদের রিসিপশন পার্টি।

২০১১ সালে নীল-তৃণার বন্ধুত্ব। ২০১৬ সালে এসে তারা একে অপরের প্রতি অনুভূতির বিষয় বুঝতে পারেন। ওই বছরের ৮ জুন নীলের জন্মদিনে তৃণাই তাকে প্রথম ভালোবাসার কথা জানিয়েছিলেন।

তবে নিজের মনের কথা তৃণাকে বলতে কিছুটা সময় নিয়েছিলেন নীল। ২০১৭ সালের ২১ জানুয়ারি তৃণার জন্মদিনে নীল শেষপর্যন্ত তার ভালোবাসার কথা জানিয়ে দেন।

ট্যাগ :
জনপ্রিয়

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

ড্রোনে উড়ে এল এনগেজমেন্টের রিং!

প্রকাশিত : ০৯:৪১:২০ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১