০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেগান মার্কলের সহচরী হচ্ছেন প্রিয়াঙ্কা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০১:২৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮
  • 273

বলিউড সেনসেশন প্রিয়াঙ্কা চোপড়া হচ্ছেন রাজবধূ ও অভিনেত্রী মেগান মার্কলের বিয়েতে তাঁর সহচরী। প্রিন্স হ্যারি আর মার্কিন অভিনেত্রী মেগান মার্কলের এই রাজকীয় বিয়েটি আগামী ১৯ মে স্বাড়ম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা আছে।

সহচরী হওয়ার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে এই বলিউড সুন্দরী বলেন, সময় হলেই জানতে পারবেন। আমি যদি ওখানে থাকি, তাহলে নিশ্চয়ই আপনারা আমাকে দেখতে পারবেন। প্রিন্স হ্যারির সাথে মেগান মার্কলের বিয়ের অনুষ্ঠানে প্রিয়াঙ্কাকে রাজবধূর সহচরী রূপে দেখা যাবে কি-না- হার্পারস বাজার আরাবিয়ার এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা এ কথা বলেন।

প্রিয়াঙ্কা আরো বলেন, আমি মনে করি মেগান অনেক কিছুরই প্রতিনিধিত্ব করবে ওই পরিবারে গিয়ে। একজন পূর্ণাঙ্গ নারী সে। তার এমন কিছু গুণ আছে, যা অন্য অনেকের মধ্যে আমি দেখিনি। আমি তাকে নিয়ে খুব আশাবাদী।

প্রিয়াঙ্কা দারুণ উচ্ছ্বসিত এই রাজকীয় বিয়ে নিয়ে। নিজের অন্যতম ভালো বন্ধুর রাজবধূ হওয়ায় দারুণ খুশিও তিনি। প্রিয়াঙ্কা বলেন, ও খুব ভালো মেয়ে। রাজপরিবারে গিয়ে ও অনেক ভালো করবে। সে এর যোগ্য, সে একটা আইকন। আশা করি সে ওই পরিবারের সবার প্রতি খেয়াল রাখবে। সে চমৎকার মিষ্টি একটা মেয়ে, সে দারুণ ভালো। সে তার আনন্দময় সৌন্দর্য দিয়ে তার আশপাশের সবকিছু বদলে দিতে পারবে।

ট্যাগ :
জনপ্রিয়

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

মেগান মার্কলের সহচরী হচ্ছেন প্রিয়াঙ্কা

প্রকাশিত : ০১:২৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮