০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

আগুনে পুড়ে ১২ দোকান ছাই

ফাইল ছবি

কুমিল্লার নাঙ্গলকোটে আগুনে পুড়ে ১২টি দোকান ছাই হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত পৌনে ৯টায় উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের শ্রীহাস্য মোড়ের বাজারে এ দুর্ঘটনা ঘটে।

ওই বাজারের ব্যবসায়ীরা জানান, মাঈন উদ্দিনের মুদি দোকান থেকে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। আগুন পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পাশ্ববর্তী লাকসাম থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ব্যবসায়ীদের ধারণা।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লামইয়া সাইফুল বলেন, ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

সরকারি কর্মচারীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের দমন-পীড়নের প্রতিবাদে চট্টগ্রামে শাটডাউন ও কর্মবিরতি

আগুনে পুড়ে ১২ দোকান ছাই

প্রকাশিত : ১০:৪৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১