০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

‘ছুটি’ পাচ্ছেন মুস্তাফিজও!

আইপিএল খেলার জন্য শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই টেস্ট সিরিজে খেলবেন না সাকিব আল হাসান। এরইমধ্যে সাকিবকে ছুটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার মুস্তাফিজুর রহমানকেও অনাপত্তিপত্র (নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি) দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।

শুক্রবার সাংবাদিকদের আকরাম খান বলেন, ‘আবেদন করলে আমরা অবশ্যই মুস্তাফিজুরকে এনওসি দেবো। আমরা সাকিবকে এনওসি দিয়েছি এবং মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটবে। বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে কেউ এনওসি চাইলে দেওয়া হবে। কারণ যদি কেউ খেলতে না চায় তাহলে জোর করে লাভ নেই।’

এর আগে একবার মুস্তাফিজকে আইপিএলে খেলার ছাড়পত্র দেয়নি বিসিবি।
আইপিএলের নিলামে বাংলাদেশিদের মধ্যে দল পেয়েছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে তার পুরনো দল কলকাতা নাইট রাইডার্স এবং মুস্তাফিজকে তার ভিত্তিমূল্য ১ কোটি রুপিতে কিনেছে রাজস্থান রয়্যালস।

আইপিএলে দল নিশ্চিত হওয়ার পর জানা যায়, শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজ থেকে নাম প্রত্যাহারের আবেদন জানিয়েছেন সাকিব। পরে তাকে অনাপত্তিপত্র দেয় বিসিবি। এবার মুস্তাফিজকেও একই সুবিধা দেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

নওগাঁয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

‘ছুটি’ পাচ্ছেন মুস্তাফিজও!

প্রকাশিত : ১০:৩৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১