করোনা কালিন নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব, টেকসই উন্নয়ন ও সুশাসন নেতৃত্বে নারী ও সমতা এ শ্লোগানকে সামনে রেখে রাজৈরে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার রাজৈর উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর ব্যাপক কর্মসূচীর আয়োজন করে।
কর্মসূচীর মধ্যে ছিল বর্নাঢ্য র্যালী, শোভাযাত্রা ও আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল। স্থানীয় আছমত আলী খান অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুজ্জামান। এতে অন্যান্য’র মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃসি অফিসার ফরহাদুলল মেরাজ, মহিলা বিসয়ক অফিসার মাহমুদা আক্তার, নারীনেত্রী নুরজাহান পারুল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন কেয়া দেবনাথ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















