০৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

নারায়ণঞ্জে হকারদের তান্ডব: ২৫০ জনের বিরুদ্ধে মামলা

বঙ্গবন্ধু সড়কে ফুটপাতে বসার দাবি নিয়ে সড়কে হকারদের আগুন সন্ত্রাস ও তা-বের ঘটনায় ৩০ জনের নামোল্লেখসহ ২৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। ঘটনার দিন (৯ মার্চ) আটক হকার নেতা আসাদুল ইসলাম, কালু গাজী ও মানিক দেওয়ানকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সরকারি কাজে বাধা, পুলিশের উপর হামলা, হত্যার উদ্দেশ্যে আঘাত, সড়ক অবরোধ করে যানজট সৃষ্টি সহ নানা অভিযোগে বুধবার (১০ মার্চ) সকালে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান বাদী হয়ে এই মামলা দায়ের করেন। গ্রেফতার তিনজনের কাছ থেকে ৫টি বাঁশের লাঠি, ২১টি ইটের টুকরো, ১১টি কাঠের ডাসা, ২টি লোহার রড উদ্ধার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী। মামলার বরাত দিয়ে তিনি জানান, মঙ্গলবারের ঘটনায় বাদী এসআই নুরুজ্জামানসহ ওসি শাহ জামান, এসআই মো. রুবেল, এএসআই শিশির আহম্মেদ হামলাকারীদের আঘাতে জখমপ্রাপ্ত হয়েছেন। প্রসঙ্গত, মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরে বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে বসার দাবিতে বঙ্গবন্ধু সড়ক, লিংক রোডে দফায় দফায় আগুন দেয় হকাররা। পুলিশ বাধা দিয়ে এতে ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর হকাররা ইট-পাটকেল ছুড়ে চড়াও হলে সাংবাদিক, পুলিশ, হকারসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

নারায়ণঞ্জে হকারদের তান্ডব: ২৫০ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ১০:১১:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১