মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখে ১৭ মার্চ থেকে ১০ দিন ব্যাপী “যুব উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র হ্রাসকরণ শীর্ষক যুব উদ্যোক্তা সম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত সম্মেলন সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শামীম হোসেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই। এসময় প্রেস ব্রিফিংয়ে জেলার কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ ও এনজিও প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন। আগামী ১৪ মার্চ বিভিন্ন উপজেলার যুব উদ্যোক্তাদের সমন্বয়ে “তারণ্যের শক্তিতে এগিয়ে যাবে বাংলাদেশ” শীর্ষক প্রবন্ধ উপস্থাপনসহ যুব উদ্যোক্তা সম্মেলন-২০২১ এর আয়োজন করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















