এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দিয়েছি তার তিনগুনের বেশি বাস্তবায়ন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নে বিএনপির নাম মানুষ ভুলে গেছে।
আজ সোমবার উপজেলার দক্ষিণ আইচা থানা ৪ কোটি টাকা ব্যয়ে অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ চারতলা বিশিষ্ঠ একাডেমিক ভবনেরে ভিত্তিপ্রস্তর স্থাপনকালে জ্যাকব এ কথা বলেন।
সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, যেটা স্বাধীনতার ৫০ বছরের চরফ্যাশন ও মনপুরার মাটিতে হয়নি সেটা মাত্র আওয়ামী লীগ সরকারের এমপি মাত্র ১২ বছরে করেছে।
তিনি বলেন, যার ফলে দল মত নির্বিশেষে আওয়ামী লীগের পতাকার তলে এসে জনগণ বিএনপির নাম মুছে ফেলছে। বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতির কিঞ্চিত পরিমাণ উন্নয়ন না করেই লুটপাট করে নিজেরাই প্রতিষ্ঠিত হয়ে বিদেশ অর্থ প্রাচার করেছেন। বিশৃঙ্খলা, হামলা-মামলা দেশে অস্তিতিশীল পরিবেশ থেকে মানুষ মুক্তি পেতে আওয়ামী লীগ সরকারকে ভোট দেয়।
তিনি বলেন, চরফ্যাশনই দেশের একমাত্র উপজেলা যেখানে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ও যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত স্থাপন করা হয়েছে। এ ছাড়া গত ১২ বছরে ভোলা জেলা সদর থেকে সিনিয়র সহকারী জজ আদালত ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সমুহ চরফ্যাশন ও মনপুরা উপজেলা সদরে স্থানান্তর করা হয়েছে। দেশের একমাত্র উপজেলা যা ৪টি থানার সমন্বয়ে গঠিত। আয়তন ও জনসংখ্যা বিবেচনায় দেশের ১৮টি জেলার তুলনায় বড় এই উপজেলায় দক্ষিণ আইচা, শশীভূষণ ও দুলারহাট-এই তিনিটি নতুন থানা স্থাপন ও থানা সমুহের দৃষ্টিনন্দন নতুন ভবনসহ ৮টি নতুন ইউনিয়ন পরিষদ গঠন করেছি। প্রায় ১ হাজার কি.মি. পাকা রাস্তা ও ২ শতাধিক ব্রিজ-কালভাট নির্মাণের মাধ্যমে বিচ্ছিন্ন এই জনপদে যোগাযোগ ব্যবস্থায় আমল পরিবর্তন এসেছে।
এ ছাড়া চরফ্যাশন ও মনপুরায় ২টি কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণ, শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক করা হয়েছে। এ ছাড়াও নতুন ৫টি কলেজ স্থাপন এবং দুই শতাধিক স্কুল-কলেজ-মাদরাসায় নতুন দৃষ্টিনন্দন একাডেমিক ভবন নির্মাণ করে শিক্ষাক্ষেত্রে নজরকাড়া উন্নয়ন নিশ্চিত করেছেন। চরফ্যাশন পৌরসভাকে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত করেছেন। চরফ্যাশনে দক্ষিণ এশিয়ার আইকনিক জ্যাকব টাওয়ার নির্মাণ করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















