কুড়িগ্রামের চিলমারী উপজেলার ছোটকুষ্টারী এলাকার আলমগীর হোসেন (২৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে প্রতিদিনের মতো সে ঘুমোতে যায়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ঘুম থেকে না উঠলে তার মা তাকে ডাকাডাকি করতে থাকে। তার কোন সারাশব্দ না পেলে বেড়ার ছিদ্রদিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। পরে চিলমারী থানা পুলিশ ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে মৃত অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে। মৃত আলমগীর হোসেন মতিয়ার রহমানের পুত্র। তবে, তার আত্মহত্যার কারণ জানা যায়নি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















