০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ফুলছড়ির চরাঞ্চলে মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের দাবিতে স্মারকলিপি

ফুলছড়ির চরাঞ্চলে দুইটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রায়হান দোলন এর নিকট স্মারকলিপি দিয়েছেন ‘চর রক্ষা ও উন্নয়ন ঐক্য’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসারের নিকট তাঁর কার্যালয়ে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ‘চর রক্ষা ও উন্নয়ন ঐক্য’র পক্ষে আবু হুরাইরা আতিক, জসিম উদ্দীন, ফরহাদ আলী, আলমগীর হোসেন, আতিকুর রহমান শান্ত, আরবী আকতার, মোনায়েম হোসেন মিম, জাহিদ হোসেন, রাসেল মোশাররফ প্রমুখ।
জানা যায়, ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ও ফজলুপুর ইউনিয়নে প্রায় অর্ধলক্ষ মানুষ বসবাস করে। এই বিস্তীর্ণ চরাঞ্চলে মাধ্যমিক পর্যায়ে ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য একটি মাত্র দাখিল মাদরাসা রয়েছে। এছাড়া কোন মাধ্যমিক বিদ্যালয় নাই। তাই বিশাল জনগোষ্ঠীর এই চরের শিক্ষার্থীদের ৮/১০ কিলোমিটার চরাঞ্চল পাড়ি দিয়ে ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতে হয়।
‘চর রক্ষা ও উন্নয়ন ঐক্যে’র অন্যতম সংগঠক আশিকুর রহমান মুন বলেন, ফুলছড়ি ও ফজলুপুর দুইটি ইউনিয়ন প্রায় অর্ধলক্ষ মানুষের বসবাস হলেও তাদের জন্য একটি মাধ্যমিক বিদ্যালয়ও নেই। ফলে নাগরিকগন তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা যত দ্রুত সম্ভব এই দুই ইউনিয়নে দুইটি মাধ্যমিক বিদ্যালয় চাই।
ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন বলেন, ফুলছড়ি ও ফজলুপুর এ দুটি ইউনিয়নে কোন মাধ্যমিক বিদ্যালয় নেই এটা খুবই মর্মান্তিক। আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের জন্য অনুরোধ করবো। এছাড়া যতদ্রুত সম্ভব এ দুটি ইউনিয়নে বেসরকারিভাবে হলেও মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা হবে।
ট্যাগ :
জনপ্রিয়

ট্রেনে ফিরতি যাত্রা : আজ বিক্রি হবে ৩১ মে’র টিকিট

ফুলছড়ির চরাঞ্চলে মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের দাবিতে স্মারকলিপি

প্রকাশিত : ০৯:২১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১