০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

মার্চেই মুজিবনগরের স্বাধীনতা সড়ক উদ্বোধন

আগামী ২৬ অথবা ২৭ মার্চ ঐতিহাসিক মুজিবনগরের স্বাধীনতা সড়ক (মুজিবনগর-কোলকাতা) উদ্বোধন করবেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মুক্তিযুদ্ধে সারা বিশ্বে জনমত তৈরির লক্ষ্যে মেহেরপুরের মুজিবনগর অম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেন। শপথ শেষে সেই মন্ত্রীপরিষদ সদস্যরা মুজিবনগর থেকে ভারত যান যে সড়ক ধরে সে সড়কটিকে ‘স্বাধীনতা সড়ক’ হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

শনিবার (২০ মার্চ) মুজিবনগরে স্বাধীনতা সড়কের কাজ পরিদর্শনকালে এসব কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম।

তিনি আরও বলেন, ‘দু’দেশের মধ্যে এই সড়ক স্থাপনের চুক্তি অনুযায়ী আমরা আমাদের অংশের নির্মাণকাজ সম্পন্ন করেছি। ভারতের অংশের কাজ করবে ভারতীয় কর্তৃপক্ষ। সড়কটির কাজ সম্পন্ন হলে ভারতের সঙ্গে বাংলাদেশের একটি সেতুবন্ধন তৈরি হবে।’

এর আগে বেলা ১১টার দিকে এলজিআরডি মন্ত্রীর বহনকারী হেলিকপ্টার মুজিবনগর কমপ্লেক্সে হেলিপ্যাডে অবতরণ করে। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন এবং এলজিইডি প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ খান। এ সময় তারা মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ট্রেনে ফিরতি যাত্রা : আজ বিক্রি হবে ৩১ মে’র টিকিট

মার্চেই মুজিবনগরের স্বাধীনতা সড়ক উদ্বোধন

প্রকাশিত : ০৪:০৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১