০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী জেলা: শিল্পমন্ত্রী

দেশের শিল্প ও উন্নয়নে নারায়ণগঞ্জ জেলার অবদান অসামান্য বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হোসেনপুর এস. পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উপলক্ষে পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শিল্পমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী জেলা। প্রত্যেক আন্দোলন-সংগ্রামে এই জেলার অবদান রয়েছে। আগামীর শিল্পসমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারায়ণগঞ্জের ব্যবসায়ী শিল্পপতিসহ সকলে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে।

সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে প্রাধান্য দিয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, শিক্ষা ছাড়া কোনো কিছু হয় না, এমনকি একজন দক্ষ শ্রমিকও হয় না। শিল্পসমৃদ্ধ উন্নত দেশ গড়তে শিক্ষা অপরিহার্য।

শিল্পমন্ত্রী আরও বলেন, শুধুমাত্র একটি সরকারই দেশকে এগিয়ে নিয়ে যায় না, এর সঙ্গে ব্যক্তি প্রতিষ্ঠানেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। মহামারিতে সারা বিশ্ব যখন হিমসিম খাচ্ছে তাতেও প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রযাত্রা চলমান রয়েছে। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, বিদ্যুৎ প্রকল্প, গভীর সমুদ্রবন্দরসহ প্রত্যেকটা মেগা প্রজেক্টের কাজ চলমান রয়েছে।

পুর্নমিলনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার আজাদ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ট্রেনে ফিরতি যাত্রা : আজ বিক্রি হবে ৩১ মে’র টিকিট

নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী জেলা: শিল্পমন্ত্রী

প্রকাশিত : ০৯:১৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১