০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

গাজীপুরে সুতা তৈরির কারখানায় আগুন

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর সুলতান মার্কেট এলাকায় মনি ফ্যাশন নামে একটি সুতা তৈরির কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। শনিবার বিকেলে এ আগুন লাগে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল হামিদ মিয়া জানান, বিকেলে কাশিমপুর সুলতান মার্কেট এলাকায় মনি ফ্যাশন নামে একটি সুতা তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ইপিজেড ও ডিবিএল ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। আগুনে টিনশেডের তৈরি কারখানার গুদাম ও তুলা তৈরির ঝুট পুড়ে গেছে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ট্রেনে ফিরতি যাত্রা : আজ বিক্রি হবে ৩১ মে’র টিকিট

গাজীপুরে সুতা তৈরির কারখানায় আগুন

প্রকাশিত : ০৯:৫১:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১