মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে লক্ষ্মীপুরে শুরু হয়েছে বঙ্গবন্ধু ক্রিকেট লীগ- ২০২১ইং।রবিবার (২১ মার্চ) সকালে জেলা স্টেডিয়াম মাঠে উদ্বোধনী ম্যাচ খেলেন চৌরাস্তা ক্লাব ও রামগতি উপজেলা ক্রিড়া সংস্থা। প্রথমে ব্যাটিং করে রামগতি উপজেলা ক্রিড়া সংস্থা ২৯ ওভারে ১০ উইকেট হারিয়ে ১০৯ রান নেন। চৌরাস্তা ক্লাব ৯ উইকেটে ১১০ রান নিয়ে সর্বশেষ ওভারে ইব্রাহিম খলিল সুজন ৪ রান করায় জয় লাভ করেন। বঙ্গবন্ধু ক্রিকেট লীগে মোট ১৬টি দল খেলবেন।
উদ্বোধনী ম্যাচ উপভোগ করেন, ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চৌরাস্তা ক্লাবের সভাপতি সাইফুল হাসান রনি, লক্ষ্মীপুর ক্লাবের ব্যবস্থাপক সৈয়দ নুরুল আজিম বাবর, বাগবাড়ী ক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম ভূলু ও চৌরাস্তা ক্লাবের ব্যবস্থাপক মোঃ জসিম উদ্দিন জসিমসহ প্রমুখ।
এর আগে গত বুধবার (১৭ মার্চ) বিকেলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী, মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু ক্রিকেট লীগ উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।




















