কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে সাধারণ মানুষকে করোনা ভাইরাস থেকে সচেতন ও স্বাস্থ্য বিধি মেনে চলতে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করেছেন|
“মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ”এই পতিপাদ্য নিয়ে সোমবার (২২ মার্চ) সকাল ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন পয়েন্ডে পরিবহনের চালক, হেলপার, যাত্রী ও পথচারীদের মাঝে পুলিশ লিফলেট ও মাস্ক বিতরণ করেন| হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে, পরিদর্শক (শহর ও যানবাহন) কে.এম মেহেদী হাসান, সেকেন্ড অফিসার এসআই বেনু ভূষণ দাশ ও মো: রুবেল শেখসহ পুলিশ কর্মকর্তারা নিজ হতে বিভিন্ন লোকজনকে মাস্ক পরিয়েদেন|
এসময় ওসি মনিরুজ্জামান বলেন, প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে দেশের জনগণের সুরক্ষার জন্য সরকার বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণসহ নানা কর্মসূচি পালন করছেন| করোনা থেকে সুরক্ষা পেতে হলে অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে| মানুষ যাতে স্বাস্থ্য বিধি মেনে চলতে সচেতন হয় সেলক্ষেই লিফলেট ও মাস্ক বিতরণ করছি|




















