বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) তথ্য ও জনসংযোগ বিভাগে সহকারী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ আল- আমিন খান। তিনি এর আগে ২০১৫ সালে বাউবিতে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি নিষ্ঠা ও সততার সাথে অর্পিত দায়িত্ব পালন করে আসছেন।
গত সোমবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয় নিয়োগ বিধির দাপ্তরিক আদেশের মাধ্যমে তাকে তথ্য ও জনসংযোগের সহকারী পরিচালক হিসেবে পদায়ন করা হয়। তিনি বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির (বাপাজস) প্রচার সম্পাদক। আল- আমিন খানের বাড়ি গাজীপুরের কালীগঞ্জে। পদোন্নতি পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারিরা অভিনন্দন জানান।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















