০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

এলাকাবাসী চলাচলে জনদূর্ভোগ

গাজীপুর সিটি কর্পোরেশন ৪৮নং ওয়ার্ডের আলাউদ্দিন সরকার রোডের উপর বাসা বাড়ির বিভিন্ন ময়লা-আর্বজনা, টয়লেটের ব্যবহৃত দূষিত পানি ফেলে পরিবেশ দূষণের অভিয়োগ পাওয়া গেছে। এতে ওই ওয়ার্ডের পাঁচ হাজার মানুষের চলাচলে মারাত্মক দূর্ভোগের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আলাউদ্দিন সরকার রোডের বাড়ি মালিক (১) খাদিজা বেগম, পিতা-আব্দুল কাদের, (২) মো. হানিফ, পিতা-সুলতান আহমেদ, (৩) সীমা আক্তার, স¦ামী-মো. দেলোয়ার হোসেন, (৪) মো. আব্দুল মালেক (৫) মো. ঈমাম উদ্দিন, (৬) মো. সোলেমান। তারা আলাউদ্দিন সরকার রোডের উপর নালা কেটে টয়লেটের ময়লা পানি রাস্তায় ফেলছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং জনসাধারণের চলাচলে মারাত্মক দুর্ভোগে পড়তে হচ্ছে। এ বিষয়টি গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে একাধিক বার জানালেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই।

নাম প্রকাশে অনিচ্ছুক আলাউদ্দিন সরকার রোডের এক বাসিন্দা জানান, আমি দীর্ঘ প্রায় ১২ বছর যাবত এই এলাকায় বসবাস করছি। এই এলাকায় বাসা ভাড়া নেওয়া পর থেকেই এই রাস্তাটির এমন খারাপ অবস্থা। বর্ষকালে এই রাস্তাটি দিয়ে চলাফেরা করা অনেক কষ্ট হয়। এছাড়াও বাসা বাড়ির দূর্গন্ধযুক্ত ময়লা পানি এবং বৃষ্টির পানি দিয়ে চলাচল করতে গিয়ে শরীরে বিভিন্ন চর্ম রোগের সৃষ্টি হয়। বাড়ির মালিকরা সিন্ডিকেট করে রাস্তার এই অবস্থা করে রেখেছে যাতে পিছনে কেউ বাড়ি করতে না পারে। এক সময় তারা পিছনের জমিগুলো কমদামে কিনতে পাওে, তা না হলে রাস্তার এমন অবস্থা থাকার কোনো কারণ নাই। এ বিষয় সিটি কর্পোরেশনকে জানালে তারা এসে সাইড পরির্দশন করে চলে যায়। কিন্তু আজ পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেনি।

সরেজমিনে ঘুরে দেখা যায়, আলাউদ্দিন সরকার রোডের বাড়ির মালিকরা সবাই অনেক টাকার মালিক এবং বিলাস বহুল ভাবে জীবন যাপন করছেন। এই এলাকায় ৪ জনের ১৩টি বাড়ি রয়েছে। এই ১৩টি বাড়িই তাদের নিজেদের ও তাদের আত্মীয়দের। তাদের মধ্যে ২ জন বাড়ির মালিক বাসা ভাড়া দিয়ে উওরা আবাসিক এলাকায় থাকেন। সীমা আক্তারের এই বাড়ি ছাড়াও দত্তপাড়ায় আরো একটি বাড়ি রয়েছে। খাদিজা বেগমের কোনাবাড়ি ও সফিপুর এলাকায় ২টি বাড়ি রয়েছে তার স¦ামী আমেরিকান প্রবাসী। মো. হানিফের একটি ৬তলা এবং ৫ কাঁঠা জায়গার উপর রয়েছে টিনসেড বাড়ি।মো.মালেকের রয়েছে আট কাটা জায়গার উপর ২টি বাড়ি।

এব্যাপারে গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী অঞ্চলের চীফ ইঞ্জিনিয়ার মো. সিদ্দিকুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সিটি কর্পোরেশন রাস্তার উপর ময়লা পানি ফেলানো শাস্তিযোগ্য অপরাধ ।

এ বিষয় গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী আঞ্চলিক র্নিবাহী কর্র্মকতা এস এম সোহরাব হোসেন সাথে যোগাযোগ করলে তিনি জানান, এলাকাবাসী আমাদের কাছে অভিযোগ নিয়ে আসলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

ট্যাগ :
জনপ্রিয়

এলাকাবাসী চলাচলে জনদূর্ভোগ

প্রকাশিত : ০৮:০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১