শনিবার বিকেলে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নেতৃত্বে ২০ হাজার নারী-পুরুষের সমাগমে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে জেলা শিল্পকলা একাডেমি মাঠে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব পালন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম। জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব পালন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় দুপুর থেকে জেলা সদরসহ বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী সমর্থক ঢোল-ঢক্কর ও বাজনা বাজিয়ে এবং বিভিন্ন ধরনের পোশাকে সজ্জিত হয়ে অনুষ্ঠানস্থলে আসতে থাকে।
বিকাল হতেই শিল্পকলা মাঠসহ পুরো জেলা শহর লোকে লোকারণ্য হয়ে যায়। জেলা আওয়ামী লীগ সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে। উক্ত অনুষ্ঠানে শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, সাবেক মেয়র মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল, জাজিরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোবারক আলী সিকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম তফাদার, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ বাচ্চু বেপারীসহ জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সকল নেতাকর্মী উপস্থিত ছিল।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















