০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

সরাইলে পুলিশ ক্যাম্পে হামলা, আহত ২০ পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোদি বিরোধী বিক্ষোভকারীরা পুলিশ ক্যাম্পে হামলা চালিয়েছে। শনিবার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার অরুয়াইল বাজার এলাকায় পুলিশ ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে।

এতে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেনসহ ২০ পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে অরুয়াইল বাজার এলাকায় কয়েক হাজার হাজার মানুষ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা মারমুখী হয়ে অরুয়াইল ইউনিয়ন পরিষদে স্থাপিত পুলিশ ক্যাম্পে অতর্কিত হামলা চালায়। এ সময় ক্যাম্পে অবস্থানরত জেলা পুলিশ ও এপিবিএন পুলিশ সদস্যদের ওপর হামলা করে বিক্ষোভকারীরা। পুলিশ ক্যাম্পের গেইট লাগিয়ে দিলে বিক্ষোভকারীরা ইট-পাটকেল ছুড়তে শুরু করে। এসময় সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেনসহ ২০ পুলিশ সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শর্ট গানের গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে।

এ ব্যাপারে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন পুলিশ ক্যাম্পে হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অরুয়াইল বাজারে তারা বিক্ষোভ করছিল। হঠাৎ বিক্ষোভকারীরা আমাদের ওপর ও ক্যাম্পে হামলা চালায়।’

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড কাঁদানে গ্যাস ও ৩৮ রাউন্ড শর্ট গানের বুলেট ছুড়লে বিক্ষোভকারীরা পিছু হটতে থাকে। এই হামলা পরিকল্পিত। পরিকল্পনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

সরাইলে পুলিশ ক্যাম্পে হামলা, আহত ২০ পুলিশ

প্রকাশিত : ০৯:২৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১