মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ২৬ মার্চ মধ্য ইসলামাবাদ (মতলব উত্তর ) উপজেলা যুব সমাজ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দল বেপারী ট্রেডার্সের টিম ম্যানেজার রবিউল বেপারী ও অধিনায়ক আজিজ দর্জির হাতে ২৪ ইঞ্চি স্মার্ট টিভি এবং রানার্স আপ টি . এ এন্টারপ্রাইজের টিম ম্যানেজার মোশারফ দর্জি ও অধিনায়ক জনির হাতে ১৯ ইঞ্চি এলইডি টিভি তুলে দেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীন নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান ইমাম ও ১৩ নং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের দুই বারের বর্তমান সফল চেয়ারম্যান সাজেদুল হাসাান বাবু (বাতেন), এবং সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল বাসার ভূঁইয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক ও সমাজ সেবক কাদির ওয়াহিদ দর্জি , সমাজ সেবক সাইফুল মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ মিজানুর রহমান,দি কার্টার স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত পিন্সিপাল ইব্রাহিম আলী মোল্লা , ১৩ নং ইসলামাবাদ ইউপি মহিলা যুব আওয়ামীলীগ সভানেত্রী স্বপ্না আক্তার, সমাজ সেবক হালিম সরকার রিংকু , সাবেক ইউপি সদস্য আজহারুল ইসলাম ,সমাজ সেবক আলাউদ্দিন দর্জি ,শাহাজাহান প্রধান, যুবলীগ নেতা মোহাম্মদ আলী,লিটন দর্জি , আলামিন দর্জি, টিটু দর্জিসহ আয়োজক কমিটির সদস্যবৃন্দ ।





















