০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ, ঢাকার সঙ্গে সিলেট-চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ অবরোধ করায় ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের আউটারে রেলপথে পাথর ফেলে রাখায় সকাল ৯ টা ২০ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরআগে ঢাকা-চট্টগ্রামের মধ্যে চলাচলকারী আন্তঃনগর সোনারবাংলার ওপর আশুগঞ্জের তালশহর এলাকায় ইটপাটকেল নিক্ষেপ করে হরতাল সমর্থকরা। এই পরিস্থিতিতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন মাস্টার মো. শোয়েব এবং জিআরপি ফাঁড়ির ইনচার্জ সেতাফুর রহমান ট্রেন চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ, ঢাকার সঙ্গে সিলেট-চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ

প্রকাশিত : ০৩:২৮:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১