০৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

ভারতীয়দের জন্য প্রার্থনা শোয়েব আখতারের

করোনায় ভারতের অবস্থা ভয়াবহ। প্রতিদিন মৃত্যু ও সংক্রমণ বাড়ছে। শ্মশানে দীর্ঘ হচ্ছে মরদেহের সারি। এমন পরিস্থিতিতে ভারতীয়দের জন্য প্রার্থনা করলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতার। ভারতীয়দের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।

শুক্রবার নিজের টুইটারে একটি ভিডিও শেয়ার করে তিনি এই প্রার্থনা করেন।

টুইটারে শোয়েব লেখেন, ‘ভারতীয়দের জন্য প্রার্থনা করছি। আমি মনে করি, খুব শিগগির সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে এবং ওদের সরকার এমন খারাপ পরিস্থিতি থেকে দ্রুত বেরিয়ে আসবে। আমরা সকলে একসঙ্গে আছি।’

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

বনানীতে সংসদ সদস্য আলী আসগর লবিকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা

ভারতীয়দের জন্য প্রার্থনা শোয়েব আখতারের

প্রকাশিত : ১১:৫৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১