১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

হিজলায় সাড়ে ১৩ লক্ষ পিস গলদা রেণু জব্দ

বরিমালের হিজলা উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে সাড়ে ১৩ লক্ষ গলদা চিংড়ি রেণু পোনাসহ একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করে বাংলাদেশ কোস্টগার্ড। শুক্রবার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয় নি। পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল আলীম ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে জব্দকৃত রেণু পোনা মেঘনা নদীতে অবমুক্ত এবং নৌকা মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এর পাশাপাশি অবৈধ মৎস্য আহরণ নিষিদ্ধ করণের লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

হিজলায় সাড়ে ১৩ লক্ষ পিস গলদা রেণু জব্দ

প্রকাশিত : ১২:০১:০২ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১