ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন রুবেল মাহমুদ।গত সপ্তাহে রাজধানীর উত্তরার উত্তরখানের বিভিন্ন লোকেশনে বড় আয়োজনে বিজ্ঞাপনটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।
রাশেদ প্রহর বলেন, ভিন্নধারার একটি গল্প নিয়ে কাজটি করা। তাদের আইডিয়া আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করছি, প্রতিষ্ঠানের প্রচারে নতুন বিজ্ঞাপনটি ব্যাপকভাবে সহায়তা করবে। বিজ্ঞাপনটিতে আমি তানিন সুবহা এবং সাদিয়া মির্জা, দিগন্ত সহ নুর হোসেন চার্লি, শাহজাদা রিপন,মতিন তালুকদার অভিনয় করেছেন।
তিনি আরো বলেন, তানিন হেল্পফুল কো আর্টিস্ট। খুব ফ্রেন্ডলি, কো আর্টিস্টহিসেবে তানিন অসাধারণ। এর আগেও আমরা একসাথে কাজ করেছি।
এদিকে রাশেদ প্রহর অভিনীত নির্মাতা রুবেল মাহমুদের পরিচালনায় ‘নিশ্চুপ ভালোবাসা’ সিনেমার দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। চলতি মাসেই সম্পাদনার কাজ শেষ করে সেন্সরে জমা হবে ছবিটি। আর কে এন্টারটেইনমেন্ট এর ব্যানারে এবছরেই মুক্তি পাবার কথা রয়েছে। এছাড়াও কিশোর রাব্বানীর পরিচালনায় ভেজাল পুর নাটক সহ বেশ কিছু সিনেমা ও বিজ্ঞাপনের শুটিংয়ের মধ্য দিয়ে বেশ ব্যস্ত সময় পাড় করছেন রাশেদ প্রহর।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























