০৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

স্বীকার করেছেন শাহরুখ খানের ছেলে

মুম্বাইয়ের একটি প্রমোদতরীর পার্টিতে মাদক সেবনের অভিযোগে আটক হয়েছেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। তাকে জিজ্ঞাসাবাদ করছেন মাদক নিয়ন্ত্রক সংস্থার (এনসিবি) কর্মকর্তারা। আরিয়ান বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন।

কোনো ধরনের প্রবেশমূল্য ছাড়াই মাদকপার্টিতে প্রবেশ করার ছাড়পত্র পান বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। মাদকপার্টির প্রবেশমূল্য ছিল এক লাখ টাকা।

এনসিবি সূত্রে জানা গেছে, প্রায় ছয় ঘণ্টা জেরার পর আরিয়ান স্বীকার করে নেন, প্রমোদতরীর মাদক পার্টিতে তিনি মাদক নিয়েছেন।

এনসিবি সূত্রে আরো জানা গেছে, খতিয়ে দেখা হচ্ছে শাহরুখ-পুত্রের হোয়াটসঅ্যাপ চ্যাট। তিনি কাদের সঙ্গে কথা বলতেন, যোগাযোগ রাখতেন। কোনো মাদকচক্রের সঙ্গে তিনি যুক্ত কি না, তা-ও জানার চেষ্টা চলছে। বন্ধুদের বিভিন্ন গ্রুপে কী ধরনের আলোচনা করতেন তিনি, তা-ও এখন নজরে তদন্তকারীদের।

বেশ কয়েক ঘণ্টা জেরা চলছে। তার মধ্যেই আরিয়ান স্বীকার করেছেন, তিনি মাদক নিয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

স্বীকার করেছেন শাহরুখ খানের ছেলে

প্রকাশিত : ০৭:০২:০৩ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১