০৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

থ্রিলার ও প্রেমের গল্প নিয়ে ডিসেম্বরে আসছে ইমন-মমর ‘আগামীকাল’

  • বাবুল হৃদয়
  • প্রকাশিত : ০৭:৫১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
  • 145

ইমন-মম

অবশেষে করোনার ধকল কাটিয়ে ডিসেম্বরে প্রেক্ষাগৃহে আসছে ইমন ও মম অভিনীত সিনেমা ‘আগামীকাল’। থ্রিলার ও প্রেমের গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন পরিচালক অঞ্জন আইচ। সিনেমাটির নির্মাণ কাজ অনেক আগেই শেষ হলেও করোনার কারণে এতদিন মুক্তি দেওয়া সম্ভব হয়নি।

অবশেষে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়াই আগামী ১০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এ তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

এ প্রসঙ্গে অঞ্জন আইচ বলেন, সিনেমাটির নির্মাণ কাজ অনেক আগেই শেষ হলেও করোনার জন্য মুক্তি দিতে পারেনি। এরই মধ্যে প্রেক্ষাগৃহে নতুন সিনেমা মুক্তি পাওয়া শুরু করেছে। তাই ‘আগামীকাল’ সিনেমাটি আগামী ১০ ডিসেম্বর দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এরপর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে৷ আশা করছি, দীর্ঘ বিরতির পর দর্শক পরিবার নিয়ে সিনেমাটি প্রেক্ষাগৃহে গিয়ে উপভোগ করবেন।

এর আগে, ইমন-মম ২০০৭ সালে তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে কাজ করেন। যদিও এই সিনেমায় পরস্পরের বিপরীতে ছিলেন না। নাটকে জুটি হলেও চলচ্চিত্রে এই প্রথমবার তারা জুটি বেঁধেছেন।

সিনেমার গল্প সম্পর্কে অঞ্জন আইচ বলেন, ‘ঘটনাক্রমে ইমনের সঙ্গে দেখা হয় মমর। পরিচয় থেকে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়, সেখান থেকে প্রেম। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ান মমর আশ্রয়দানকারী মা। কারণ, তিনি নিজের মেয়ের বিয়ে ঠিক করেন ইমনের সঙ্গে। এমন নানা ঘটনার মধ্য দিয়ে ছবির গল্প এগিয়ে যাবে।’

মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনালের প্রযোজনায় সিনেমাটি গত বছরের মার্চ মাসে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার কারণে থমকে যায়। অবশেষে সিনেমাটি আলোর মুখ দেখতে যাচ্ছে।

সিনেমাটিতে ইমন-মম ছাড়াও আরও অভিনয় করেছেন আশীষ খন্দকার, ফারুক আহমেদ, শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, তারিক স্বপন প্রমুখ।

এছাড়া জুলফিকার জাহেদী’র ‘কাগজ-দ্য পেপার’ নামে বিগ বাজেটের একটি সিনেমায় কাজ করছেন ইমন। শুটিং শেষ করেছেন শাহিন সুমন পরিচালিত ‘মাফিয়া’

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

অর্থনীতিতে নোবেল জয় করলেন রবার্ট হল, মাইকেল উডফোর্ট

থ্রিলার ও প্রেমের গল্প নিয়ে ডিসেম্বরে আসছে ইমন-মমর ‘আগামীকাল’

প্রকাশিত : ০৭:৫১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১