০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

বিশ্বের ৮০টি দেশে মুক্তি পাবে অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’

আগামীকাল শনিবার বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘দিন দ্য ডে’ ছবি মুক্তির তারিখ ঘোষণা করবেন অনন্ত জলিল।
রাজধানীর যমুনা ব্লকবাস্টারে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সিনেমাটি মুক্তির তারিখ জানাবেন তিনি। এরপর অনন্ত জলিল সবাইকে নিয়ে তার প্রিয় সিনেমা জেমস বন্ড সিরিজের নতুন কিস্তি ‘নো টাইম টু ডাই’ দেখবেন।

জানা যায়, বিশ্বের ৮০টি দেশে একসঙ্গে মুক্তি পাবে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত সিনেমা ‘দিন : দ্য ডে’।
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘দিন দ্য ডে’। এটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এতে অনন্তের বিপরীতে অভিনয় করেছেন তার স্ত্রী বর্ষা। এ ছাড়াও অভিনয় করেছেন ইরান ও লেবাননের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী।

বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে বিভিন্ন লোকেশনে ‘দিন দ্য ডে’-র শুটিং হয়েছে। প্রায় দুই বছর ধরে নির্মাণ করা হয়েছে সিনেমাটি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বিশ্বের ৮০টি দেশে মুক্তি পাবে অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’

প্রকাশিত : ০৯:১৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১