০৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

অবশেষে শাহরুখ পুত্রের জামিন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৫:৩০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
  • 70

অবশেষে জামিন পেয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান। আজ বৃহস্পতিবার বিকেলে বোম্বে হাইকোর্ট আরিয়ানকে জামিন দেন।
জেরা দীর্ঘ সময় ধরে চলার কারণে গতকালও আদালত আরিয়ানের জামিনের রায় শোনাতে পারেননি। তাই গতকাল আরিয়ানের মাদক-কাণ্ড মামলার শুনানির স্থগিত রেখেছিলেন বোম্বে হাইকোর্ট। আজ বিকেলে জামিনের রায় শোনান আদালত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) শুরু থেকেই আরিয়ানের জামিনের বিরোধিতা করে আসছে। আজ বোম্বে হাইকোর্টে আরিয়ানের জামিনের বিরোধিতা করে এনসিবির আইনজীবী বলেন, এই মাদক মামলার তদন্ত চলছে। তাই আরিয়ান জেলের বাইরে বের হলে সাক্ষ্য-প্রমাণ লোপাট হতে পারে। এনসিবির পক্ষ থেকে দাবি করা হয়, ইতিমধ্যে পূজা দদলানি (শাহরুখ খানের ব্যবস্থাপক) এই মামলার সাক্ষীদের সঙ্গে দেখা করে তাঁদের প্রভাবিত করার চেষ্টা করছেন।

২ অক্টোবর রাতে মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরি থেকে আটক করা হয় আরিয়ানকে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ৩ অক্টোবর গ্রেপ্তার করা হয় তাঁকে। এর পর থেকেই বারবার জামিনের আবেদন করলেও তা খারিজ করেছেন আদালত।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বড়লেখায় ৪,০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অবশেষে শাহরুখ পুত্রের জামিন

প্রকাশিত : ০৫:৩০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১