১০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

মিল্ক ভিটার কারখানায় আগুন

রাজধানীর মিরপুরে মিল্ক ভিটার কারখানায় আগুনের ঘটনা ঘটে। বুধবার (৩ অক্টোবর) দুপুর ২টা ৫ মিনিটের দিকে মিল্ক ভিটার টিনশেড কারখানায় আগুনে সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান বলেন, কারখানায় পুরনো কিছু গাড়ির টায়ার রাখা ছিল। সেগুলো থেকেই আগুনের সূত্রপাত। আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট সেখানে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে ফায়ার সার্ভিস।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

মিল্ক ভিটার কারখানায় আগুন

প্রকাশিত : ০৩:৩৫:১২ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১