১০:১২ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

নিবন্ধনের অনুমতি পেল (ME TV) ‘মাটি এন্টারটেইনম্যান্ট টিভি’

  • বাবুল হৃদয়
  • প্রকাশিত : ০৭:৪৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
  • 88

মিরাজ খান

নিবন্ধনের জন্য প্রথম পর্যায়ে অনুমতি পেল (ME TV) ‘মাটি এন্টারটেইনম্যান্ট টিভি’সহ ১৪টি আইপি টিভি। রোববার (৭ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিবন্ধনের অনুমতি পেতে উচ্ছাস প্রকাশ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদকে ধন্যবাদ জানিয়েছেন ‘মাটি এন্টারটেইনম্যান্ট টিভি’র চেয়ারম্যান ও সঙ্গীতশিল্পী মিরাজ খান। তিনি অনুভুতি জানাতে গিয়ে আজকের ‘বিজনেস বাংলাদেশ’কে
বলেন,সরকার মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী তার আরও একটি নজির ১৪টি আইপি টিভি নিবন্ধনের অনুমতি। ‘মাটি এন্টারটেইনম্যান্ট টিভি’ স্বাধীনতার পক্ষে অবিরাম পথ চলবে।’

নিবন্ধনের অনুমতি পাওয়া আইপি অন্য টিভিগুলো হলো- মুভিবাংলা টিভি, জাগরণ টিভি, রূপসী বাংলা টিভি, হার্নেট টিভি, ফ্লিক্স আরকে টিভি, রাজধানী টিভি, ভয়েজ টিভি, জে এ টিভি, নিউজ ২১ বাংলা টিভি, জাগরণী টিভি, সবাই প্রাইম টিভি, দেশ বন্ধু টিভি ও সিএইচডি নিউজ ২৪ টিভি।

নিবন্ধনের শর্তে বলা হয়, অনুষ্ঠান তৈরি ও প্রচারের ক্ষেত্রে জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ (সংশোধিত ২০২০) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা অন্যান্য আইন, বিধিমালা, নীতিমালা ও পরিপত্র বা নির্দেশনা অনুসরণ করতে হবে।

বিদ্যমান কপিরাইট আইনের সংশ্লিষ্ট বিধি-বিধান মেনে চলতে হবে। এ আইনের কোনো ধারা যাতে লঙ্ঘিত না হয়, সেদিকে বিশেষভাবে সচেতন থাকতে হবে। বাংলাদেশের বিদ্যমান সেন্সরশিপ যথাযথভাবে মেনে চলতে হবে।

শর্তে আরও বলা হয়, সরকার থেকে প্রবর্তিত আইন বা বিধিবিধান অনুসরণ করে নিবন্ধনের জন্য কমিশন থেকে নির্ধারিত হারে নিবন্ধন ফি, বার্ষিক নবায়ন ফি জমা দিতে হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

নিবন্ধনের অনুমতি পেল (ME TV) ‘মাটি এন্টারটেইনম্যান্ট টিভি’

প্রকাশিত : ০৭:৪৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১