০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

‘সদর ঘাটের বাদশাহ’ সিনেমার জন্য গান গাইলেন ইমরান-সুধা

মগবাজার ফোকাস স্টুডিওতে গান রেকর্ডিং এর মাধ্যমে নতুন একটি চলচ্চিত্র নিয়ে আবারো হাজির হচ্ছে নিশি মিতালী কথাচিত্রের কর্ণধার প্রযোজক মামুন চৌধুরী। সিনেমাটির নাম ‘সদর ঘাটের বাদশাহ’। চলচ্চিত্রটির কাহিনীকার এবং পরিচালক হিসেবে আবারও থাকছেন ইভান মল্লিক। যে গান দু’টি রেকডিং করা হয়েছে তার শিরোনাম ‘বদলে গেছি’ ও ‘মন মানে না বাড়ন ‘। গানটিতে প্রথমবার একসাথে সিনেমাতে গান করলেন সুধা ও ইমরান। এটা সুধার চলচ্চিত্রে প্রথমবারের মত প্লে ব্যাক করছেন। গান দুটির কথা,সুর ও সঙ্গীত করেছেন রবিন ইসলাম।

ইমরান বলেন, গান দুটির কথা , সুর ও মিউজিক অসাধারন। নতুন শিল্পী সুধার সাথে আমার প্রথম কাজ। খুবই চমৎকার তার গলা। গান দুটি সুধা অনেক অবেগ দিয়ে গেয়েছেন। আশা করি যখন গান দুটি স্কিনে দেখতে পারবে, শ্রোতাদের ভালো লাগবে । এজন্য একটু অপেক্ষা করতে হবে। পরিশেষে বলবো ছবিটি মুক্তি পেলে হলে গিয়ে দেখবেন।

সুধা বলেন, অনেক দিনের স্বপ্ন ছিলো আমার সিনেমাতে প্লে ব্যাক করার। সেটি পুরোন হয়েছে ‘সদর ঘাটের বাদশাহ’ সিনেমার মাধ্যমে। সেই সিনেমার গানে প্রথম ইমরান ভাইয়ের সাথে গাইলাম। উনি দারুণ একজন সঙ্গীতশিল্পী। আমাদের এ গানটি শ্রোতাদের ভালো লাগবে বলেই বিশ্বাস করি।

প্রযোজক মামুন চৌধুরী ও পরিচালক ইভান মল্লিকের ভাষ্য , খুব শীঘ্রই মহরত অনুষ্ঠানের মাধ্যমে অভিনেতা অভিনেত্রী সহ অন্নান্য কলা কৌশলীদের নাম প্রকাশ করবেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

অর্থনীতিতে নোবেল জয় করলেন রবার্ট হল, মাইকেল উডফোর্ট

‘সদর ঘাটের বাদশাহ’ সিনেমার জন্য গান গাইলেন ইমরান-সুধা

প্রকাশিত : ০২:৪৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১