দীর্ঘদিন পর কোনো টেলিভিশন প্রোগ্রামে অংশ কণ্ঠশিল্পী আরিফুল ইসলাম মিঠু। তাসনুভা মোহনার উপস্থাপনায় বৈশাখী টিভির মিউজিক্যাল শো ‘তিব্বত লাক্সারি সোপ গোল্ডেন সং’ অনুষ্ঠানে গান গাইবেন তিনি। আগামী ১৫ নভেম্বর রাত ৮টার প্রচারিত হবে এটি।
বিশেষ করে তার গজল সংগীত উপমহাদেশের প্রখ্যাত গায়ক মেহেদী হাসানের সঙ্গে তুলনা করা হয়। কিন্তু মিডিয়ার কাছে তিনি যেন অবহেলিতই থেকে গেলেন। এজন্য মিঠুও কম দায়ী নয়। তিনি যেন নিভৃতচারী। সব সময় তিনি নিজেকে আড়াল করে নীরবে নিভৃতে থাকতেই ভালোবাসেন।
আরিফুল ইসলাম মিঠু বলেন, নীরবে এসেছি একদিন নীরবেই চলে যেতে চাই। এত ঢাকঢোল পিটানোর প্রয়োজন কি? তাছাড়া আকাশে চাঁদ উঠলে সবাই তা দেখবেই। আমি এখনো হয়তো তেমন কেউ হতে পারিনি। এ নিয়ে আমার কোন আক্ষেপ নেই। মানুষের ভালোবাসাই আমাকে বাঁচিয়ে রাখবে আজীবন, স্রষ্টার কাছে এটাই আমার প্রার্থনা।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























