১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

সেরা শিল্পীর সম্মাননা পেলেন শিরান

এড শিরান

এমটিভির ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডসে সেরা শিল্পীর সম্মাননা পেলেন ইংলিশ গায়ক ও গীতিকার এড শিরান। ‌‘ব্যাড হ্যাবিটস’র জন্য সেরা গানের পুরস্কারও তিনি জিতে নিয়েছেন।

হাঙ্গেরির বুদাপেস্টে ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডসের আয়োজন করা হয়। মন্ট্রিও (কল মি বাই ইউর নেম) এর জন্য সেরা ভিডিওর সম্মাননা পেয়েছেন লিল নাস এক্স। সেরা পপ, সেরা কোরিয়ান পপ, সেরা দলসহ মোট ৪ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে বিটিএস।

সেরা রক ক্যাটাগরিতে প্রথমবারের মতো ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছে মানেস্কিন। সেরা হিপ হপের পুরস্কার পেয়েছে নিকি মোনাজ। সেরা লাতিন ক্যাটাগরিতে কলম্বিয়ার শিল্পী ‌মালুমা এবং সেরা পুশ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন মার্কিন শিল্পী অলিভিয়া রদ্রিগো।
সূত্র: রয়টার্স

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

বড়লেখায় ৪,০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সেরা শিল্পীর সম্মাননা পেলেন শিরান

প্রকাশিত : ০১:৩৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১