১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

‘নো টাইম টু ডাই’ করোনাকালে হলিউডে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ল

‘ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের নবম ছবি ‘F9’ এর আয়কে ছাড়িয়েছে ‘নো টাইম টু ডাই’। করোনাকালে সর্বোচ্চ আয় করা হলিউড ছবির রেকর্ডও গড়েছে ছবিটি।

আন্তর্জাতিক বক্স অফিসে ছবিটি টিকেট বিক্রি থেকে এ পর্যন্ত আয় করেছে ৫৫৮.২ মিলিয়ন ডলার। আর গত মে মাসে মুক্তি পাওয়া তারকাবহুল ছবি ‘F9’ এর আয় করেছে ৫৪৯ মিলিয়ন ডলার। ছবিটি পরিচালনা করেছেন জাস্টিন লিন।

জেমস বন্ড সিরিজের ২৫ তম ছবি ‘নো টাইম টু ডাই’ ছবিটি পরিচালনা করেছেন ক্যারি ফুকুনাগা। এতে শেষবারের মতো জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেইগ। করোনাকালে কয়েকবার মুক্তি পিছিয়ে গেলেও ছবির ব্যবসায় তার প্রভাব পড়েনি। সূত্র: হলিউড রিপোর্টার

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

বড়লেখায় ৪,০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

‘নো টাইম টু ডাই’ করোনাকালে হলিউডে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ল

প্রকাশিত : ০১:৫৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১