কলকাতায় ওয়েবফিল্ম নির্মাণ করতে যাচ্ছেন বেশ কিছু নাটকের সফল নির্মাতা হোসেন আলমগীর। ওয়েবফিল্ম-এর নাম ‘দুয়ারগুলি ভাঙল’ বিষয়টি বিজনেস বাংলাদেশকে ক্ষুদে বার্তায় নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। গল্প তানজিল সুচিরা, চিত্রনাট্য ও পরিচালনা হোসেন আলমগীর।
জানা গেছে, ট্রাইএঙ্গেল লাভ গল্প, কলকাতার, বারাসাত, দমদম,হাওড়া, শান্তিনিকেতন সহ বেশ কিছু লোকেশনে শুটিং হবে।
এতে ৩/৪ টি গান থাকছে, একটি গান বাংলাদেশ থেকে করবেন। আগামী ডিসেম্বর এর ২য় সপ্তাহে শুটিং এর কাজ শুরু হবে। এই কাজের শেষে আগামী বছর এপ্রিল এ ওই ওটিটি র আরেকটি ওয়েবফিল্ এর কাজ করবেন নেপালে বলে জানান তিনি।
হোসেন আলমগীরের কিছু জনপ্রিয় নাটক,টেলিছবি,সিরিয়াল… অচেনা একজন ২০০৩, বাউরী, পরি, নো ওয়ে, প্রোক্সিলাভ,দখিন দুয়ার খোলা,সপ্ন চুরি, রঙ মাষ্টার, মানষ, আলফা সেভেন, মানিক জোড় ধারাবাহিক সহ আরো বেশকিছু কাজ রয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























