মাটি ও মানুষের শিল্পী, সুরের জাদুকর ও প্রখ্যাত বংশী বাদক প্রয়াত বারী সিদ্দিকী স্মরণে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের উদ্যোগে ২৮ নভেম্বর, রবিবার বিকেল ৫.০০ টায় রাজধানীর সেগুন বাগিচাস্থ কচিকাঁচার মেলা মিলনায়তনে প্রয়াত শিল্পীর জন্মদিন উপলক্ষ্যে স্মৃতি চারণ, গুণীজন সম্মাননা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফিরোজ গ্রæপ এর ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও সংগীতানুরাগী ফিরোজ হায়দার খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য গীতিকার হাসান মতিউর রহমান, মোঃ লিটন মিয়া (ইনকাম ট্যাক্স ডির্পাটমেন্ট কর্মকর্তা ও সমাজসেবক), পল্লী মালেক, গীতিকার আশরাফ ফারুক, গীতিকার মোঃ আব্দুর রাজ্জাক, মো: সেলিম রেজা, প্রফেসর জে আলী, মোঃ জাফর আলী খান, নজরুল ইসলাম চৌধুরী, আক্তারুজ্জামান বাবুল, কাজী আঃ সালাম, মীর গোলাম ফারুক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ এর প্রধান উপদেষ্টা এবং চলচ্চিত্রের সুপার হিরো ডি.এ তায়েব। উদ্বোধন করেন তরুন শিল্পপতী এ আর খান আখিঁর।
উপস্থিত অতিথিরা বারী সিদ্দিকী সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা করবেন। উক্ত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী আশরাফ উদাস, শাহনাজ বেলী, ফকির শাহাবুদ্দিন, নকল কুমার বিশ্বাস, আলম আরা মিনু, নাসরিন আক্তার বিউিট, গামছা পলাশ, পথিক হাসান, নোলক বাবু, বিন্দু কনা, এস এম শফি, সুমি মির্জা, চৈতি রহমান, জুয়েল সরকার, প্রিন্স আলমগীর, সহ আরো অনেক। অনুষ্ঠানে সবাই বারী সিদ্দিকীর জনপ্রীয় গান পরিবেশন করবেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























