০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

বিয়ের জন্য প্রস্তুত শিমলা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী শিমলা। ১৯৯৯ সালে ‘ম্যাডাম ফুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু। দীর্ঘ ক্যারিয়ারে এই নায়িকার বিয়ের গুঞ্জন বেশ কয়েকবার শোনা গেলেও সেগুলো সত্যি হয়নি।
তবে ২০১৯ সালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে তার বিয়ের খবর প্রকাশ্যে আসে। তৈরি হয় আইনি জটিলতা। সেবারও তিনি এই বিয়ের খবর ‘সত্য নয়’ বলেছিলেন।
যদিও সংবাদমাধ্যম সূত্রে সে সময় জানা গিয়েছিল, ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর এক পরিচালকের জন্মদিনে পলাশ আহমেদের সঙ্গে পরিচয় হয় শিমলার। ২০১৮ সালের ৩ মার্চ পলাশ আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শিমলা। একই বছরের ৬ নভেম্বর পলাশকে ডিভোর্স দেন এই অভিনেত্রী। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ ছিনতাই চেষ্টার ঘটনায় নিহত হন পলাশ।
এখন প্রশ্ন হলো- কবে বিয়ের পিঁড়িতে বসছেন শিমলা? জানতে চাইলে এই চিত্রনায়িকা বলেন, ‘বিয়ের জন্য প্রস্তুত। মনের মতো পাত্র পেলেই বিয়ে করবো।’
দীর্ঘদিন পরে শিমলা অভিনীত ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ সিনেমাটি মুক্তি পেয়েছে। তরুণ নির্মাতা রুবেল আনুশ পরিচালিত সিনেমাটি সেন্সর বোর্ড আটকে দিলে অনলাইনে মুক্তি পায়।

এ প্রসঙ্গে শিমলা বলেন, ‘আমি মনে করি, সেন্সরে নিষিদ্ধ হওয়ার মতো কোনো দৃশ্য বা সংলাপ এ সিনেমায় নেই। আমি সে ধরনের কোনো দৃশ্যে কাজও করিনি। তাছাড়া সেন্সরে অযোগ্য হওয়ার ব্যাপারটা তো আমি জানিই না! দুঃখজনক হলো পরিচালক শিল্পী বা কোনো গণমাধ্যমেও বিষয়টি পরিষ্কার করেননি। এই সিনেমার শিল্পী হিসেবে এ বিষয়ে এখনো আমি অন্ধকারে আছি।’

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

“আমাদের মাদক বিক্রির টাকা সবার রক্তের সঙ্গে মিশে গেছে”-ভাইরাল ভিডিও ঘিরে কালীগঞ্জে তীব্র প্রতিক্রিয়া, মাদকবিরোধী আন্দোলনে যুবসমাজের জোরালো অবস্থান

বিয়ের জন্য প্রস্তুত শিমলা

প্রকাশিত : ০৫:১৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১