০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

সোনালী যুগের সিনেমা দেখে প্রযোজনায় এসেছি : বাবু হরিদাস সাহা পঙ্কজ

বাবু হরিদাস সাহা পঙ্কজ

গত ১৯ নভেম্বর ১৫টি পেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বাবু হরিদাস সাহা পঙ্কজ প্রযোজিত প্রথম সিনেমা ‘হৃদয়ের আঙ্গিনায়’ সিনেমাটি পরিচালনা করেছেন মো. আবুল কাশেম মণ্ডল। সিনেমা হলগুলো থেকে খবর নিয়ে জানা গেছে সিনেমাটি দেখতে দর্শক নেই, সারাদিনে ২০ জন দর্শকও হয় না। প্রত্যেকটি হলের ফলাফল প্রায় একই। আর এতে প্রযোজকের পড়েছে মাথায় হাত।

‘হৃদয়ের আঙ্গিনায়’র ব্যবসার খবর জানতে চাইলে একান্ত সাক্ষাতকারে ‌আজকের বিজনেস বাংলাদেশকে বলেন, ‘হৃদয়ের আঙ্গিনায়’ যারা দেখেছে খারাপ বলেনি, সিনেমাটি এই সময়ে মুক্তিতে আমাদের ভুল আর কয়েকটা দিন পরে মাসের প্রথম দিকে মুক্তি দিলে আরো একটু ভালো চলতো। যাই হোক হলে আছে এখনো সিনেমাটি, দেখি কি হয়।
৩৫ লক্ষ টাকা খরচ করে সিনেমার গানে শর্ত বিক্রি করে কিছু টাকা পেয়েছি। আর টাকা পাবো কি -না জানি না।

আগামীতে আর সিনেমা করবেন কিনা জানতে চাইলে সিনেমা প্রেমী এই প্রযোজত বলেন, সোনালী যুগের সিনেমা দেখে প্রযোজনায় এসেছি। ‘হৃদয়ের আঙ্গিনায়’ সেই যগের গল্পের মতো। লাভ না হোক দমে যাবো না।  ভাল গল্প পেলে অবশ্যই সিনেমা বানাবো। আগে থেকে দুটি সিনেমার প্রস্তুতি নিয়েছিলাম সে দুটির কাজে শিগগিরই হাত দেব, পাশাপাশি আমার একটি ইউটিউব চ্যানেল আছে এটাকে নাটক, শর্টফিল্ম দিয়ে তাজা করবো।

বাবু হরিদাস সাহা পঙ্কজ প্রযোজিত এ সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছেন কাজি হায়াৎ, বড়দা মিঠু, দুলারী, রেবেকা, তানভীর, জান্নাত, মেহেরিমা, চিকন আলী, হাসমত এবং সাঙ্গু পাঞ্জা।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

বড়লেখায় ৪,০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনালী যুগের সিনেমা দেখে প্রযোজনায় এসেছি : বাবু হরিদাস সাহা পঙ্কজ

প্রকাশিত : ০৮:৩৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১