০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

দেশে প্রথমবারের মতো বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) দেশে প্রথমবারের মতো বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

বুধবার (১ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঢাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের জন্য ডিএনসিসি রাজধানীর আমিনবাজার এলাকায় ৩০ একর জমি বরাদ্দের ব্যবস্থা করেছে। ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন প্রকল্পটিতে প্রতিদিন সর্বমোট ৩ হাজার মেট্রিক টন কঠিন বর্জ্য ব্যবহার করা হবে।

তিনি আরও বলেন, প্রকল্পটিতে কাঁচামাল হিসেবে নগরীর কঠিন বর্জ্য‌ ব্যবহার করার ফলে এটি নগরীর বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি সুস্থ পরিবেশ ও প্রতিবেশের জন্যও সহায়ক ভূমিকা পালন করবে।

ডিএনসিসি মেয়রের উপস্থিতিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে চীনের চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং করপোরেশনের এসংক্রান্ত দুটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

দেশে প্রথমবারের মতো বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে ডিএনসিসি

প্রকাশিত : ০৫:৩০:০৭ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১