০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

মৌসুমীর ‘সেদিনও বৃষ্টি হয়েছিল’

সাউন্ডটেক থেকে প্রকাশিত হলো মৌসুমী চৌধুরীর মিউজি ভিডিও “সেদিনও বৃষ্টি হয়েছিলো”। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন কাব্যিক পলাশ। সংগীত আয়োজন করেছেন ওয়াহেদ শাহীন।

এ গান সম্পর্কে মৌসুমী চৌধুরী বলেন “সেদিনও বৃষ্টি হয়েছিলো” গানটি সবার কাছেই ভালো লাগবে আমার বিশ্বাস। সাউন্ডটেক থেকে প্রকাশিত হওয়াটা আমার জন্য বড় প্রাপ্য ছিল। এর সাথে সাথে আমি কৃতজ্ঞতাজ্ঞাপন করছি শ্রদ্ধেয় জনপ্রিয় গীতিকার সুরকার জনাব ইথুন বাবু স্যারের কাছে। তার উৎসাহ এবং ভালোবাসা আমার গানের ইচ্ছেটাকে আরো বড় জায়গায় নিয়ে গেছে।

গানটির ভিডিও নির্মাণ করেছেন রাহাত বাপ্পি। মডেল হিসেবে অভিনয় করেছেন সম আকবর, সামিহা ও আলী রেজোয়ান।

মৌসুমী চৌধুরী ইতোমধ্যেই ইথুন বাবু’র সুর-সংগীতে আসিফ আকবরের সাথে একটি ডুয়েট গানে কণ্ঠ দিয়েছেন যা মুক্তির অপেক্ষায়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বড়লেখায় ৪,০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মৌসুমীর ‘সেদিনও বৃষ্টি হয়েছিল’

প্রকাশিত : ০৫:২৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১