০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

১১ ডিসেম্বর থেকে ‘সৃজনে অর্জনে ৫০’

বাংলাদেশের মহান বিজয়ের অর্ধশতক উপলক্ষে চ্যানেল আই নিয়েছে বিশেষ উদ্যোগ। ১১ থেকে ১৬ ডিসেম্বর রাত ৯টার চ্যানেল আই সংবাদের পর প্রচারিত হবে ৬ পর্বের বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান ‘সৃজনে অর্জনে ৫০’। অনুষ্ঠানটির পরিকল্পনা ও উপস্থাপনা করেছেন শাইখ সিরাজ। অনুষ্ঠানটির ৬টি পর্ব সাজানো হয়েছে ৬টি ভিন্ন ভিন্ন বিষয়ে। এর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু ও বাংলাদেশ, অর্থনৈতক অগ্রগতি, খাদ্য নিরাপত্তা : বিন্দু থেকে বৃত্ত, সামাজিত অগ্রগতি, ডিজিটাইজেশন : শূন্য থেকে মহাশূন্যে এবং গণমাধ্যম ও সংস্কৃতি। এসব বিষয়ের ভিতর দিয়ে বাংলাদেশের পঞ্চাশ বছরের অগ্রগতির সম্যক চিত্র, তুলে ধরার প্রয়াস নিয়েছেন তিনি। এসব অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন নীতি নির্ধারক থেকে শুরু করে বিভিন্ন খাদের বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ। প্রতিটি পর্বে অংশ নিয়েছেন এ প্রজন্মের ১৫ জন করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। আগামীর পঞ্চাশ বছরের স্বপ্নের রূপরেখা তুলে ধরা হয়েছে অনুষ্ঠানটিতে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বড়লেখায় ৪,০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১ ডিসেম্বর থেকে ‘সৃজনে অর্জনে ৫০’

প্রকাশিত : ০৪:১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১